১৭ বছরের সহস্রাধিক মামলা প্রত্যাহার, রেহাই পাচ্ছেন বহু মানুষ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বহু মানুষ বিগত সরকারের আমলের ‘হয়রানিমূলক’ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পাঁচ দিনের মাথায় এই সিদ্ধান্ত এলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’

একাত্তর/এসি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য এবং মামলার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে।
তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী জেড আই খান পান্না। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর