ঢাকা দক্ষিণ সিটিতে লড়তে চান প্রতিমন্ত্রী ইশরাক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নবগঠিত মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার এই বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড়ো ছেলে। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

সিটি নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।

একাত্তর/এসি
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর