তেহরানকে বাগে আনতে সীমিত হামলার ছক কষছে ওয়াশিংটন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি লক্ষ্যভেদী বা 'টার্গেটেড' সামরিক হামলার কথা বিবেচনা করছেন। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারেন তিনি। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার এই খবর দিয়েছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর উপদেষ্টাদের জানিয়েছেন, যদি আলোচনা এবং সীমিত পর্যায়ের কোনো হামলা তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে বাধ্য করতে না পারে, তবে আগামী মাসগুলোতে তিনি বড় আকারের সামরিক অভিযানের কথা ভাববেন।

সামরিক সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে আগামী বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমানের মধ্যস্থতায় এই আলোচনাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি মাস্কাটে এবং ১৭ ফেব্রুয়ারি জেনেভায় দুই দফা আলোচনা হয়েছে। তৃতীয় দফা বৈঠকটি ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের ওই শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি: সংগৃহীত
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই একটি লক্ষ্যভেদী হামলার দিকে ঝুঁকছেন। এর মাধ্যমে তিনি ইরানি নেতাদের এই বার্তা দিতে চান যে, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অবশ্যই ত্যাগ করতে হবে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর্পসের সদর দপ্তর, পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল পরিকাঠামো বিবেচনায় রাখা হয়েছে।

পত্রিকাটি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই পদক্ষেপগুলো যদি ব্যর্থ হয়, তবে তিনি এই বছরের শেষের দিকে ইরানের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আরও বড় আকারের সামরিক অভিযানের পরিকল্পনা করতে পারেন।

তবে প্রশাসনের কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন যে, শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব কি না। বিশেষ বাহিনী পাঠিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় অভিযানের যে পরিকল্পনা আগে ছিল, তা অপারেশনাল ঝুঁকির কারণে আপাতত সরিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউস প্রেসিডেন্টের এই চিন্তাভাবনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেছেন, সংবাদমাধ্যম প্রেসিডেন্টের চিন্তাভাবনা নিয়ে ইচ্ছামতো অনুমান করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কী করবেন বা করবেন না, তা কেবল তিনিই জানেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উভয় পক্ষের কর্মকর্তারা সংঘাত এড়ানোর জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। এই উদ্যোগের আওতায় ইরানকে চিকিৎসা গবেষণা ও চিকিৎসার জন্য অত্যন্ত সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হতে পারে। তবে ওয়াশিংটন বা তেহরান, কেউই এই ব্যবস্থায় রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ছবি: সংগৃহীত
প্রকাশ্যে ট্রাম্প বারবার বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণের মাত্রা ‘শূন্য’ হতে হবে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী পরমাণু জ্বালানি উৎপাদন করার যে অধিকার ইরানের রয়েছে, তা তারা ত্যাগ করবে না।

এই আলোচনা এমন এক সময়ে চলছে যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। ওপেন-সোর্স ট্র্যাকিং ডেটা অনুযায়ী, দুটি বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) দলসহ যুদ্ধবিমান, বোমারু বিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমান ইরানের হামলাসীমার মধ্যে মোতায়েন রয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফস চেয়ারম্যান ড্যান কেইন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ উপস্থিত ছিলেন। মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়েই এই আলোচনাগুলো চলছে।

এআরএস
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে তৈরি হওয়া খসড়া চুক্তিটি এখন একেবারেই শেষ প্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যুদ্ধ থামানোর...
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর