মধ্যপ্রাচ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কূটনীতিকরা!

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

ইরানের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের পূর্বে এবং যুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেয়া মার্কিন কূটনীতিকদের পুনরায় নিজ নিজ দূতাবাসে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এরিমধ্যে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

মঙ্গলবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ একটি গোপন নথির ওপর ভিত্তি করে তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিশনগুলোতে জরুরি বিধিনিষেধ শিথিল এবং কূটনৈতিক কর্মকর্তাদের ফিরিয়ে আনার এই প্রক্রিয়া চলতি সপ্তাহ থেকেই শুরু হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বর্তমানে বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করছে।

এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু পোস্টে কর্মী সংখ্যা পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়া যায়।

যেসব দূতাবাসে কূটনীতিকদের ফিরিয়ে পূর্ণাঙ্গ বা আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে সেগুলোর মধ্যে রয়েছে ইসরাইল, লেবানন, সৌদি আরব, কাতার, জর্ডান, ওমান, ইরাক এবং কুয়েত।

প্রথম ধাপে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাসে সর্বপ্রথম কূটনীতিকদের পাঠানো হবে, তবে প্রাথমিক পর্যায়ে সেখানে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু হবে না। পরবর্তীতে ইসরাইল, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে ১০০ শতাংশ কর্মীবাহিনী ফিরিয়ে আনা হবে।

এরপর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং লেবাননের দূতাবাসগুলোতে প্রাথমিকভাবে ৮৫ শতাংশ কর্মী পুনর্বাসিত হবেন। অন্যদিকে ইরাক, কুয়েত এবং বাহরাইনের মিশনগুলোতে সর্বোচ্চ ৭৫ শতাংশ কর্মী দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সাথে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও ইসরাইল থেকে জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ঐচ্ছিক প্রস্থানে সায় দিয়েছিল ওয়াশিংটন। পরিস্থিতি পর্যালোচনার পর এখন আবারও সেখানে পুরোদমে কূটনৈতিক তৎপরতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর