ওয়াশিংটন ডিসিতে সেনা টহল নিয়ে নতুন বিতর্ক

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা গেছে, অপরাধ কমানোর ক্ষেত্রে এই সামরিক সদস্যদের ভূমিকা অত্যন্ত সীমিত।

গত বছরের আগস্ট থেকে মোতায়েন হওয়া প্রায় ৪,৫০০ সামরিক সদস্য ওয়াশিংটনের স্থানীয় ৩,২০০ পুলিশ অফিসারের চেয়ে সংখ্যায় বেশি। কিন্তু আদালতের নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, শহরের দায়েরকৃত প্রায় সব অপরাধমূলক মামলার মধ্যে মাত্র ১.৩ শতাংশ ক্ষেত্রে ন্যাশনাল গার্ডের নাম এসেছে।


বেশিরভাগ ক্ষেত্রে তারা গুরুতর অপরাধ দমনের বদলে খুচরো চুরি, সাবওয়ে ভাড়া ফাঁকি দেয়া কিংবা সাধারণ বিবাদ মেটানোর মতো সামান্য বিষয়ে যুক্ত ছিলেন। ৬২টি ক্ষেত্রে তারা সরাসরি অপরাধীদের আটক করতে পেরেছেন এবং ৪৩টি ক্ষেত্রে পুলিশকে অভিযানে সাহায্য করেছেন। বাকি ৩৫টি ক্ষেত্রে তারা শুধু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলেন।

এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা যায় গত বসন্তের এক রাতে, যখন এক তরুণীকে ফুটপাতে ফেলে নির্যাতন করার সময় স্থানীয় পুলিশ তিনজন অপরাধীকে গ্রেপ্তার করে। পুলিশ অফিসার জেভিয়ার জিমেনেজ তার রিপোর্টে ক্ষোভের সঙ্গে লেখেন, ঘটনাস্থলে প্রায় ১৫ জন ন্যাশনাল গার্ড সদস্য টহলরত থাকলেও তারা সেই হামলা থামাতে কোনো পদক্ষেপ নেননি।


অতিরিক্ত খরচ ও মার্কিনিদের দৃষ্টিভঙ্গি:
মার্কিন প্রশাসন এই সেনা মোতায়েনের পেছনে প্রতিদিন প্রায় ১৬ লাখ ৫০ হাজার ডলার খরচ করছে, যা শহরের দৈনিক পুরো পুলিশ বাজেটের) চেয়েও বেশি। ২০২৯ সাল পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চালু রাখতে প্রায় ১৪০ কোটি ডলার খরচের পরিকল্পনা করা হয়েছে।

তবে সাধারণ নাগরিক ও স্থানীয় ধর্মযাজকরা এই সেনাবহর নিয়ে ইতিবাচক অনুভূতি প্রকাশ করেননি। অনেকে মনে করেন, এরা সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার বদলে শহরজুড়ে একটি থমথমে ভয়ভীতি তৈরি করে রেখেছে। অন্যদিকে কারিগরি ও আইনি সীমাবদ্ধতার কারণে সশস্ত্র এই সদস্যদের কাজ মূলত ‘উপস্থিতি প্রদর্শনের’ মধ্যেই সীমাবদ্ধ। কোনো বড় ঘটনা ঘটলে তাদের পুলিশ ডাকার বাধ্যবাধকতা রয়েছে।


নিরাপদ এলাকায় টহল ও সমালোচকদের যুক্তি:
পরিসংখ্যান অনুযায়ী, ওয়াশিংটনের ৮২ শতাংশ হত্যাকাণ্ড যেসব অপরাধপ্রবণ এলাকায় ঘটে চলেছে, গত এক বছরে সেসব জায়গায় ন্যাশনাল গার্ডদের আইনি তৎপরতার প্রমাণ মেলেনি। বরং তারা মূলত শ্বেতাঙ্গ, ধনী ও সুরক্ষিত এলাকাতেই টহল দিয়ে থাকেন।

অনেক সামরিক বিশেষজ্ঞ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। গার্ডের অবসরপ্রাপ্ত জেনারেল র‍্যান্ডি ম্যানারের মতে, রাজপথে সশস্ত্র সেনাসদস্য নামানো কখনোই সঠিক সিদ্ধান্ত নয় এবং তারা পুলিশিংয়ের কাজে দক্ষও নন। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের এই উদ্যোগ শহরের অপরাধ হ্রাস ও সৌন্দর্য বৃদ্ধি করেছে, তবে অনেক সমীক্ষা বলছে, এতে গাড় চুরি কমলেও সামগ্রিক সহিংস অপরাধের ওপর কোনো বিশেষ ইতিবাচক প্রভাব পড়েনি।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর থেকে এতদিন ধরে ইরানের নিয়ন্ত্রণে...
চলমান ইরান-মার্কিন যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া কৌশলগত হরমুজ প্রণালীর ওপর নিজেদের একক আধিপত্য ও নিয়ন্ত্রণ অনেকটাই হারাতে বসেছে তেহরান। গত কয়েক মাসে উভয় পক্ষই জলপথটির ওপর পূর্ণ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে যদি উপসাগরীয় দেশ ওমান কোনো বাধা সৃষ্টি করে, তবে সে দেশেও বিধ্বংসী সামরিক হামলা চালানোর নজিরবিহীন হুমকি দিয়েছেন মার্কিন...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে।
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই হোটেলের মোট ১০ জন আবাসিকের মধ্যে ৮ জনই আগুনে পুড়ে ও ধোঁয়ায়...
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর