সাবেক আইজিপিকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ, তদন্তের ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

এর আগে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আমিনুল ইসলাম। সেখানে তিনি মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেন। 

ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। তদন্তে কোনো ভুল বা গাফিলতি পাওয়া গেলে আইনি সুযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো সদস্যের দুর্নীতি বরদাস্ত করা হবে না জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশনের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষভাবে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিচারের নামে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য সুনির্দিষ্টভাবে অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা, কোনো নিরপরাধ মানুষকে ভোগান্তি দেওয়া নয়।

একাত্তর/এসি
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর