ঢাকার দুই সিটি ও চট্টগ্রামকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্বাচনের মাধ্যমে সচল করা এবং জনসেবা নিশ্চিত করতে নতুন কৌশল গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে ছয় সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের এই পরিকল্পনার কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদ। সরকারের প্রধান লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনগণের প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দেয়া।


তিনি উল্লেখ করেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতেও নির্বাচনের ব্যবস্থা করা হবে। তবে, যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক প্রশাসক নিয়োগের যৌক্তিকতা

সরকারি কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাই জনদুর্ভোগ লাঘবে এবং সেবা নিশ্চিত করতে তাঁরা সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার কাঠামোগুলোকে পুনরায় সচল ও গতিশীল করতেই এই রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসকদের ৬০ দিনের ‘ক্রাশ প্রোগ্রাম’

দায়িত্ব গ্রহণ করেই নবনিযুক্ত প্রশাসকরা জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তাঁদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সিটি করপোরেশন এলাকাগুলোতে মশা নিধন, দীর্ঘস্থায়ী যানজট নিরসন এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজকে তাঁরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। দ্রুত দৃশ্যমান ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসকরা ৬০ দিনের একটি বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ বা নিবিড় কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন।

 
স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্টৱ, সরকার স্থানীয় প্রশাসনকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করে জনবান্ধব করতে চাইছে। রাজনৈতিক প্রশাসকদের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান এবং অগ্রাধিকার ভিত্তিতে বড় শহরগুলোতে নির্বাচনের ঘোষণা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এআরএস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্যে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে।
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর