মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ ও আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসায় যাত্রীদের চরম ভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানের সঙ্গে যোগাযোগ ব্যতিরেকে বিমানবন্দরে উপস্থিত না হন।

ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য ও সহযোগিতার জন্য বিমানের কল সেন্টার নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে বিমানের পরবর্তী ফ্লাইট কার্যক্রম ও সময়সূচী পুনরায় ঘোষণা করা হবে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর