ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। শনিবার আমেরিকা ও ইসরাইলের চলমান যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন।  

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করার পর থেকেই তেহরানের ইনকিলাব স্কয়ারে দেশের সর্বস্তরের শোকার্ত মানুষ সমবেত হচ্ছেন। গোটা জাতি শোকে মুহ্যমান।

খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক এবং সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, "দুঃখ ও পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধী সরকার এবং কুখ্যাত ইহুদিবাদী ইসরাইলি নৃশংস হামলার পর, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি শহীদ হয়েছেন। তিনি ৩৭ বছরেরও বেশি সময় ধরে ইসলামি ফ্রন্ট ও মুসলিম উম্মাহ প্রকৃত নেতৃত্ব এবং পতাকার দায়িত্ব নিয়েছিলেন। তার অনুকরণীয় সাহস এবং দৃঢ় বিশ্বাসের সাথে ইসলামের ইতিহাসে এবং অবিশ্বাসের বিরুদ্ধে তার আশীর্বাদ ও ঐতিহাসিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছিলেন।"

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করেন। 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইসরাইলি গোয়েন্দা তথ্যের সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়।

ট্রাম্প তার বার্তায় বলেন, এটি ইরানের জনগণের জন্য দেশ পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ। আশা করি, আইআরজিসি এবং পুলিশ সাধারণ দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের কসাই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, এই অভিযানে রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং পরমাণু কর্মসূচির কর্মকর্তারাও ‘নির্মূল’ হয়েছেন। 

রয়টার্স বলছে, ইরান কর্তৃপক্ষ এরইমধ্যে খামেনির মরদেহ শনাক্ত করেছে। তবে শনিবার ইরানের পক্ষ থেকে এই খবরকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে নাকচ করা হয়েছিল, তবে তাসনিম ও ফার্স নিউজের সর্বশেষ এসব তথ্য নিশ্চিত করেছে। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর