মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত সাত

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আলাদা এই হামলায় আরও সাতজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (২ মার্চ) সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে এবং অন্যজন বাহরাইনে প্রাণ হারিয়েছেন। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় আরও চারজন বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় সিলেটের বড়লেখা উপজেলার সালেহ আহমেদ নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। হামলার ফলে ভবন ধসে পড়লে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু হওয়ার পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বাহরাইনের মানামায় হামলায় আরও এক বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়েছেন। সেখানে অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

কুয়েতের একটি বেসামরিক বিমানবন্দরের আশেপাশে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তাদের হাসপাতালে দেখতে গেছেন এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সকল ক্রু সদস্য নিরাপদে আছেন। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস জাহাজের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজ নিজ দেশের প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে...
প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবৈধভাবে বসবাসকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের গেলো ছয় মাসে এসব অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর