ছয় মাসে ১৮ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ এএম

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবৈধভাবে বসবাসকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের গেলো ছয় মাসে এসব অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপিনো ও মিশরের নাগরিক রয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

গ্রেপ্তার অনেককে স্থানীয় আইন অনুযায়ী জেল-জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

কুয়েতের ট্র্যাফিক সচেতনতা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান বলছেন, গত মার্চ থেকে আগস্টের মধ্যে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আকামা আইন লঙ্ঘন, মাদক বেচাকেনাসহ পতিতাবৃত্তিরও অভিযোগ রয়েছে। 

এছাড়াও ট্র্যাফিক লঙ্ঘন, ব্যক্তিগত গাড়িতে যাত্রী সেবা প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর মতোও অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ। কুয়েত প্রায় দুই লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে।

আরবিএস  
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর