মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করার ক্ষেত্রে এডভোকেসি কার্যক্রম পরিচালনায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

আলোচনায় কমিশন অধ্যাদেশের আওতায় সংস্থাটির বিস্তৃত এখতিয়ার, তা বাস্তবায়নে বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

এ সময় কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা মানবাধিকার সুরক্ষায় কমিশনের বর্তমান লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরবিএস
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর