গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা নারী সোনিয়া আক্তার (২৫) মারা গেছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া আক্তার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের রুবেলের স্ত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, সোনিয়ার শরীরের শতভাগ দগ্ধ ছিলো। তার অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। নিবিড় পর্যবেক্ষণে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ৬ মার্চ ভোরে কামারপাড়া বামনারটেক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে ওই বাসায় থাকা নারী, শিশু ও পুরুষসহ ১০ জন দগ্ধ হন। সোনিয়া আক্তারের মৃত্যুর পর বর্তমানে আরও ৯ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ১০ জনই দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

একাত্তর/আরএ
রাজধানীর বংশাল বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের...
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আশুলিয়ার ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের মধ্যে তিন জনের মৃত্যু হলো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর