রক্ত দেব কিন্তু নতি স্বীকার করব না, হুঙ্কার পেজেশকিয়ানের

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

কোনো অবস্থাতেই ইরান আগ্রাসনের মুখে নতি স্বীকার করবে না বলে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার যে আশা শত্রুরা পোষণ করছে, তা তাদের ত্যাগ করতে হবে।

শনিবার জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের মহান জনতাকে কৃতজ্ঞতা জানান। দেশ যখন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের উস্কানিমূলক আগ্রাসনের মুখে দাঁড়িয়ে, তখন বিদ্যমান সব ভেদাভেদ ভুলে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রেসিডেন্ট বলেন, মাতৃভূমি ও স্বদেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে শক্ত হাতে এগিয়ে আসতে হবে। মর্যাদা ও সম্মানের সাথে বর্তমান সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত ইরান অটল থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

পেজেশকিয়ান স্পষ্টভাবে উল্লেখ করেন, বিনা শর্তে আত্মসমর্পণের যে কোনো ধারণা আসলে একটি স্বপ্ন, যা ইরানের শত্রুদের কবর দিয়ে দিতে হবে। তিনি আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবিক নীতিগুলোর প্রতি ইরানের আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সব দেশেরই এগুলো সম্মান করা উচিত।


পেজেশকিয়ান আরও বলেন, ইরানের মাধ্যমে আক্রান্ত হওয়া প্রতিবেশীদের কাছে তিনি ক্ষমা চাচ্ছেন। তিনি ব্যাখ্যা করেন, শত্রুদের নৃশংস হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ বহু সমর নেতা ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তিনি উল্লেখ করেন, যখন কমান্ডাররা অনুপস্থিত থাকেন, তখন দেশের সাহসী সশস্ত্র বাহিনী মাতৃভূমি রক্ষায় সম্মানের সাথে ও অত্যন্ত দৃঢ়ভাবে পদক্ষেপ নেয়।

পেজেশকিয়ান স্পষ্ট করেন, প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা ইরানের নেই এবং তাদের ‘ভাই’ হিসেবেই বিবেচনা করা হয়। অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতার আহ্বান জানান।


অস্থায়ী নেতৃত্ব পরিষদের সাম্প্রতিক বৈঠকে গৃহীত একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে পেজেশকিয়ান জানান, ইরানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ বা ক্ষেপণাস্ত্র হামলা না চালায়, যদি না শত্রুরা সেসব দেশকে ব্যবহার করে ইরানের ওপর হামলার পরিকল্পনা করে।

পাশাপাশি, তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে কোনো সমস্যা সংঘাতের পরিবর্তে কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: তাসনিম নিউজ

এআরএস
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর