অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবলার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট চলাকালীন ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত বাজার সময় চুপ করে দাঁড়িয়ে ছিলেন এই নারী ফুটবলাররা। ইরানি কর্তৃপক্ষের দৃষ্টিতে একে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবাধ্যতার প্রতীক হিসেবে দেখা হয়। এর ফলে তাদের ওপর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ আসার আশঙ্কা তৈরি হলে তারা এই চরম পদক্ষেপ নেন।

দলের অধিনায়ক জাহরা ঘনবারিসহ পাঁচজন ফুটবলার গোল্ড কোস্টের টিম হোটেল থেকে পালিয়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা কিছুদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই সাহসী নারীদের দুর্দশায় অস্ট্রেলিয়ানরা মর্মাহত। তারা এখানে নিরাপদ আছেন এবং তারা যেন নিজেদের ঘরের মতোই অনুভব করেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, সরকার কয়েক দিন ধরে অত্যন্ত গোপনে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। তারা হোটেল ত্যাগ করার পর তাদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মানবিক কারণে তাদের অস্ট্রেলিয়ায় থাকার বিশেষ ভিসা দেওয়া হয়েছে। ভিসা পেপার সই করার সময় খেলোয়াড়রা ‘অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া’ স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই নারী খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, তাদের ইরানে ফেরত পাঠানো হবে একটি ‘ভয়ানক মানবিক ভুল’।

পরে প্রধানমন্ত্রী আলবানিজের সাথে ফোনে কথা বলার পর ট্রাম্প নিশ্চিত করেন যে, খেলোয়াড়রা বর্তমানে নিরাপদ হেফাজতে আছেন।

দলের বাকি সদস্যরা দেশে ফিরবেন কি না বা তারা অস্ট্রেলিয়া ত্যাগ করবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দলের অন্য সদস্যরাও চাইলে দেশটিতে থাকার সুযোগ পাবেন।

একাত্তর/আরএ
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। বিশেষ তরে ক্রেমলিনে গড়ে তোলা হয়েছে নিখুত নিরাপত্তা ব্যবস্থা। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের...
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
বাবা আলী খামেনির হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ৫৬ বছর বয়সী এই নেতার জীবন রক্ষায় এবার মাঠে নেমেছে ইরানের সব থেকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর