ট্রাম্পের আহবানকে না বললো অস্ট্রেলিয়াও

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ট্রাম্পের আহবান ফিরিয়ে দেয় জাপান। আর দক্ষিণ কোরিয়া সরাসরি না বললেও, চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

সোমবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম ‘এবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবহন মন্ত্রী ক্যাথেরিন কিং বলেন, আমরা হরমুজ প্রণালীতে কোনো নৌযান পাঠাচ্ছি না। এই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি, তবে বর্তমানে এই সামরিক তৎপরতায় আমরা অংশ নিচ্ছি না।

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী আংশিক বন্ধ করে দেয়া এবং জাহাজ চলাচলে বাধার সৃষ্টির পর ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি চীন, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াকেও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পাহারা দেয়ার জন্য জাহাজ মোতায়েনের অনুরোধ করেন। ট্রাম্পের লক্ষ্য ছিল একটি সম্মিলিত আন্তর্জাতিক নৌ-প্রহরা গঠন করে ইরানের ওপর চাপ সৃষ্টি করা।

তবে জাপানের পর এবার অস্ট্রেলিয়াও এই আহ্বানে নেতিবাচক সাড়া দিল। বিশ্লেষকদের মতে, সরাসরি মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতেই ক্যানবেরা এমন সতর্ক অবস্থান নিয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে, আমেরিকা ও তার মিত্রদের জন্য এই পথ বন্ধ থাকবে। অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই সংকটে সরাসরি পক্ষ না নিয়ে বরং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কূটনৈতিক আলোচনার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালী রক্ষায় ট্রাম্পের পরিকল্পিত ‘আন্তর্জাতিক টাস্কফোর্স’ গঠনের প্রক্রিয়াটি বড় ধরনের ধাক্কা খেল। মিত্র দেশগুলোর এই অনীহা মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকার একলা চলার সম্ভাবনাকেই আরও বাড়িয়ে দিচ্ছে।

তথ্যসূত্র: এএফপি ও সিডনি মর্নিং হেরাল্ড

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর