জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশেও কমেনি ভোগান্তি

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

জ্বালানি তেলের ভোক্তাদের দুর্ভোগ কমাতে তেল সরবরাহের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ফলে রেশনিংয়ের হার আগের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিপিসির নির্দেশনা সত্ত্বেও রাজধানীর পাম্পগুলোতে এর ইতিবাচক প্রভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার (১১ মার্চ) সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বহু ফিলিং স্টেশনে তেলের সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি স্টেশন সচল আছে, সেখানে যানবাহনের তীব্র চাপ ও দীর্ঘ সারি দেখা গেছে।

তবে মোটরসাইকেল চালকদের জন্য ৫ লিটার পর্যন্ত তেল সরবরাহের সুযোগ থাকায় কিছুটা স্বস্তিতে আছেন পেশাজীবী ভোক্তারা।

বিপিসি জানিয়েছে, বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। বর্তমানে প্রধান স্থাপনা (মেইন ইন্সটলেশন) থেকে সারাদেশের আঞ্চলিক ডিপোগুলোতে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।

সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে, বর্তমানে বিশ্ববাজারে চড়া দামে তেল আমদানি করতে হলেও দেশীয় বাজারে ডিজেল, অকটেন ও পেট্রোল আগের পুরনো দরেই বিক্রি হচ্ছে।

রেশনিংয়ের হার কমানোর ফলে আগামী কয়েক দিনের মধ্যে পাম্পগুলোতে তেলের প্রাপ্যতা বাড়বে বলে আশা করছে বিপিসি। তবে সাধারণ পরিবহন মালিক ও চালকরা দ্রুততম সময়ে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

একাত্তর/আরএ
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
আগামী মে মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সঙ্কট নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। জ্বালানি খাতের প্রকৃত চিত্র গোপন করে দায়িত্বশীলরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। তবে সরকারের পক্ষ...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর