ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি নতুন স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

অধিবেশনের শুরুতে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য কেবল একটিই মনোনয়নপত্র জমা পড়েছে। এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামকে আহ্বান জানান। নুরুল ইসলাম স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। পরবর্তীতে প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়া হলে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে তিনি স্পিকার নির্বাচিত হন।

স্পিকার নির্বাচনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী সংসদ মুলতবি করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে নবনির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশনে সভাপতির আসনে বসেন এবং সংসদ পরিচালনা শুরু করেন।

এর আগে বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার শূন্য রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

হাফিজ উদ্দিন আহমদ দেশের ইতিহাসে অন্যতম জ্যেষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসেবে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব নিলেন।

একাত্তর/আরএ
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর