সদরঘাটে জনস্রোত, ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদেও যাত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:১০ এএম

দীর্ঘ এক বছরের প্রতীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই রাজধানীর এই প্রধান নদীবন্দরটি ছিলো উৎসবমুখর। প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভেতরে জায়গা না পেয়ে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদেও অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, যাত্রীরা হুড়োহুড়ি করে আগেভাগেই লঞ্চে উঠে অবস্থান নিচ্ছেন। ডেক বা কেবিন—সবখানেই মানুষের ভিড়। প্রতিটি লঞ্চ যাত্রী বোঝাই হওয়ার সাথে সাথেই ঘাট ত্যাগ করছে। যাত্রীরা বলছেন, দীর্ঘ যাত্রায় কষ্ট হলেও পরিবারের সাথে সময় কাটানোর টানেই তারা বাড়ি ফিরছেন।

লঞ্চের স্টাফরা জানিয়েছেন, গত তিন দিন ধরে তারা প্রত্যাশিত যাত্রী পাচ্ছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আগের মতো যাত্রী সমাগম আর হয় না। যাত্রী আকর্ষণ করতে বর্তমানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও ১০% কম রাখা হচ্ছে বলে দাবি করেন তারা।
অন্যদিকে যাত্রীদের অভিযোগ, লঞ্চ ছাড়ার পর সাধারণত মাঝরাতে ভাড়া আদায় করা হয়। তবে তারা আশা করছেন, এবার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হবে না।

বুধবার বিকেলে লঞ্চ দুর্ঘটনায় একজনের প্রাণহানির পর আজ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিশেষ করে ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে মাঝনদীতে লঞ্চে ওঠা বন্ধ করতে কড়া নজরদারি ও তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর