মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন?

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম

বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রীই এবার ঈদ করবেন নিজ সংসদীয় এলাকায়। ভোটারদের সাথে ভাগাভাগি করে নেবেন ঈদের আনন্দ। ঈদের সময় মন্ত্রী ও সংসদ সদস্যদের এলাকার মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাত্তরকে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

স্বৈরাচারী হাসিনা সরকারের দমন নিপীড়নের কারণে দীর্ঘদিন নিজ এলাকায় ঈদ উদযাপন করতে পারেননি বিএনপির নেতারা।

দেড় যুগের আন্দোলন-সংগ্রামের পর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি। অবসান ঘটলো সেইসব নির্যাতন ও অত্যাচারের দিনের।

এবার চাপমুক্তভাবে ঈদ আনন্দে যোগ দেবেন দলের নেতাকর্মীরা। প্রথমবারের মতো ঈদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের। সেই আনন্দ ভাগাভাগি করতে বেশিরভাগই যাবেন নিজ সংসদীয় এলাকায়।

এরমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ করবেন ঢাকায়। তবে পরদিন যাবেন ঠাকুরগাঁও। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঈদ করবেন চট্টগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে। 

বিদুৎ-জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায়, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়। 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেটে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষীপুরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান টাঙ্গাইলে ঈদ করবেন বলে জানা গেছে।

মন্ত্রীদের মতো প্রতিমন্ত্রীরাও বেশিরভাগ ঈদ করবেন নিজ এলাকায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্যদের নিজ এলাকায় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এরমধ্যে সরকারের অনেকে ঈদের সকালে ঢাকা ছাড়বেন আবার কেউ কেউ ঢাকায় ফিরবেন বলেও জানান তিনি।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর