পোল্যান্ডে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহত ১৭

দুই দিনের জাতীয় শোক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন নগরী ও দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের ঐতিহাসিক প্রধান চত্বরে এক পোলিশ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। পরে পুলিশি অভিযানে ঘাতক গুলিবিদ্ধ ও গ্রেপ্তার হওয়ার পর তার বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

শনিবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পোলিশ কর্তৃপক্ষের ধারণা, চরম উগ্র ডানপন্থী মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে ২৪ বছর বয়সী ওই বন্দুকধারী এই বর্বর গণহত্যা চালিয়েছে।


প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সেনাপোশাক পরিহিত ওই তরুণ একটি কালো রঙের গাড়ি নিয়ে চত্বরে প্রবেশ করে এবং জানালা দিয়ে এআর-১৫ সামরিক শ্রেণির রাইফেল দিয়ে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে চত্বরে ঘুরে বেড়ানো পর্যটক ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে দোকান ও রেস্তোরাঁয় আশ্রয় নেয়।

হামলার পর পুলিশ চত্বর থেকে চার নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করে, যাদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এ ছাড়া অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও ব্রিটেনের পাঁচ বিদেশি নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ১৭ জন গুরুতর আহত হন।


পরবর্তীতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এক সংকটকালীন বৈঠকে জানান, ক্রাকোভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অস্ত্রধারীর নিজ শহর ওস্ট্রোউইক শ্যুইতোশিস্কির বাড়িতে নিরাপত্তা ড্রোন পাঠিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে দুই নারী ও এক পুরুষের মরদেহ পাওয়া গেছে, যারা বন্দুকধারীর পরিবারের নিকটাত্মীয় বলে মনে করা হচ্ছে।

ঘটনার মাত্র তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিকট থেকে পাল্টা গুলি চালিয়ে আক্রমণকারীকে পরাস্ত করে। বন্দুকধারী বর্তমানে আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মারসিন কিয়েরউইনিস্কি জানান, পুলিশের দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে আরও বড় ধরনের গণহত্যা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, ২৪ বছর বয়সী ওই ঘাতকের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং তার গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও সামরিক গোয়েন্দা সংস্থা যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকির মুখপাত্র জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় আগামী ৮ ও ৯ নভেম্বর দুই দিনের জাতীয় শোক পালন করা হবে।

নিরাপদ দেশ হিসেবে পরিচিত পোল্যান্ডে এমন নজিরবিহীন হামলায় ইউরোপজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ও ধাক্কা দেওয়ার মতো’ আখ্যা দিয়ে পোলিশ জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইইউর ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, এই ট্র্যাজেডির ক্ষত পোল্যান্ডের সীমান্ত ছাড়িয়ে সুদূরপ্রসারী হবে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে মারধর, অকথ্য ভাষায় গালাগালি ও ‘হত্যার হুমকি’ দেয়ার গুরুতর অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (আসল নাম শামসুন্নাহার স্মৃতি। আইনি নোটিশ পাঠানো...
দেশকে পিছিয়ে দেওয়ার বহুমুখী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে এ সময় জাতীয় ঐক্য বজায় রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐতিহাসিক সাত নভেম্বর প্রধানমন্ত্রী...
২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য এবং লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। অর্থবছরের জন্য আমন সংগ্রহ মৌসুমে আমন ধান ৩৫ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল ৪৯ টাকা দরে...
জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে আঘাত হানা ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাজধানী টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর