ঈদের পরও কমেনি নিত্যপণ্যের দাম, বাজারে উত্তাপ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাস খানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে। ফলে প্রতি কেজি সোনালির দাম ছাড়িয়েছে চারশ টাকা। সেই সাথে ব্রয়লারের দামও বেড়েছে নতুন করে। আর গরুর মাংস কিনতে হচ্ছে সোয়া আটশ টাকায়। যা নতুন করে ভোগাচ্ছে ঢাকাবাসীদের। অবশ্য কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। 

ঈদের লম্বা ছুটি শেষ হলেও এখনো ফাঁকা রাজধানী ঢাকা। যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ক্রেতা বিক্রেতার সাড়া নেই খুব একটা।

এমন বাস্তবতায় ঈদের আগের তুলনায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। এই যেমন দেড়শ টাকায় বিক্রি হওয়া বেগুন ৮০, শসা ৫০, আর ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া লেবুর হালি নেমেছে ৫০ টাকায়। কাঁচামরিচও ৮০ টাকার ঘরে।

আলু আর পেঁয়াজ দাম অপরিবর্তিত থাকলেও ঝাঁজ কমেছে মসলাজাতীয় পণ্য রসুনের। ঈদের আগে প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হওয়া রসুনের দর নেমেছে দু'শর নিচে। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মসলাজাতীয় পণ্য।

ঈদের ছুটিতে ক্রেতা কম থাকার পাশাপাশি বন্ধ বেশিরভাগ মুরগির মাংসের দোকানও। তবে কমেনি দামের উত্তাপ। প্রতি কেজি ব্রয়লার আড়াইশ, সোনালী চারশ আর দেশি মুরগি বিক্রি হচ্ছে আটশ টাকা পর্যন্ত। কমেনি গরুর মাংসের দামও। বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮২০ টাকায়।

এদিকে গতকাল মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির আভাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আরবিএস
পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন আজ রোববারও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে সময়মতো, কোনো কোনো ট্রেনে ছাদেও উঠেছেন যাত্রী। সড়কপথেও বেড়েছে গাড়ির চাপ। সদরঘাটেও গতকালের চেয়ে আজ ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।
ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার থেকে টানা ছুটি শুরু হওয়ায় সড়ক ও নৌপথে যাত্রীর চাপ আরও বেড়েছে।
ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। যাত্রীরা বলছেন, কামড়াগুলোতে পা ফেলানোরও জায়গা ছিলো না। কয়েকটি ট্রেনে ছাদেও দেখা গেছে...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর