অবশেষে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন জিদান

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান আগামী ফিফা বিশ্বকাপের পর দেশটির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে সোমবার জানিয়েছে ইএসপিএন। জিদান যখন দায়িত্ব নেবেন, তখন তার সামনে বর্তমার দিদিয়ের দেশোঁ’র সফল উত্তরাধিকার বয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ থাকবে।

৫৩ বছর বয়সী জিদান ২০১২ সাল থেকে এই পদে থাকা দিদিয়ের দেশোঁর স্থলাভিষিক্ত হতে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সাথে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে জানা গেছে।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে দুই দফায় (২০১৬-১৮ এবং ২০১৯-২১) সফলভাবে পরিচালনা করা এই কোচ দীর্ঘকাল ধরেই ফ্রান্স জাতীয় দলের ডাগ আউটে দাঁড়াবেন বলে প্রত্যাশা করা হচ্ছিল।

রিয়াল মাদ্রিদের ডাগ আউটে জিদানের দুই দফায় সাফল্য ছিল রূপকথার মতো। বিশেষ করে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয় তাকে ইতিহাসের অন্যতম সেরা কোচের তালিকায় বসিয়েছে।

খেলোয়াড় হিসেবে এই গতিশীল মিডফিল্ডার ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এবং তিনবার (১৯৯৮, ২০০০ এবং ২০০৩) ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

তিনি ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে এবং ২০০৬ সালে রানার্স-আপ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে ঢু মেরে তিনি কুখ্যাতভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

এআরএস
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর