আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না: মির্জা ফখরুল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না, জনগণের আশা-আকাঙ্ক্ষা, ইচ্ছা, মালিকানাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে তারা। জনগণকে নির্যাতনকারী দল হিসেবে আওয়ামী লীগকে পরিণত করেছে। 

আওয়ামী লীগ এক সময় জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছিলো, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, সেই আওয়ামী লীগ এখন সারাদেশে জনগণকে শোষণকারী এবং নির্যাতনকারী দলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত-বিনিময়কালে এসব বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দলটির যে শক্তি ছিলো গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের জন্য লড়াই করা, সংগ্রাম করা সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে অর্থ উপার্জনকারী দুর্নীতি নিমজ্জিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনগণের সুখ, দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সাথে কোনো মিল নেই।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের একটা স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবো। মানুষের অধিকার থাকবে, এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। এই জায়গা থেকে আওয়ামী লীগ সরে গিয়ে একনায়কতন্ত্র কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি করেছে।

আরও পড়ুন: খালেদার আবেদনে সদয় হবে সরকার, আশা বিএনপির

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর