ইরান যুদ্ধের এক মাসে সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাতের পূর্ণ হলো এক মাস। এরই মধ্যে ইরান হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা- আলী খামেনিসহ গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক নেতৃত্ব। সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের সব দেশে। এতে শিশুসহ প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ।

এদিকে, ইরানের পাল্টা হামলায়, মার্কিন-ইসরাইলি সেনাসহ নিহত হয়েছে ৩৬ জন। আহত আরও অনেকে। সংঘাতের এক মাস পেরিয়ে গেলেও অনিশ্চয়তা কাটেনি, বরং নতুন করে বাড়ছে যুদ্ধক্ষেত্র।


পারমানবিক ইস্যুতে বিরোধের সাথে ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তনের ভাবনা থেকে গেলো ২৮ ফেব্রুয়ারি প্রথম যৌথ হামলা চালায় মার্কিন-ইসরাইল বাহিনী।

হামলার প্রথম দিনই ইরান হারায়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, এমনকি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহতের গুঞ্জন ওঠে। সেদিনই নিহত হন, দেশটির প্রতিক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর। এরপর জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিসহ ইরানের নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরি নিহত হন।


শুধু ইরানের নেতৃত্বই নয়, দেশটিতে এখন পর্যন্ত নিহত অন্তত ১ হাজার ৯০০ মানুষ, আহত আরও ২০ হাজার। হামলার প্রথম দিনই মিনাব স্কুলে মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ঝরেছে ১৭৫ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণ। যা সমালোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে।

লেবাননে ইসরাইলি হামলায় প্রাণ গেছে ১ হাজার ১৪২ জনের। যাদের মধ্যে রয়েছে ১২২ শিশু ও ৪২ স্বাস্থ্যকর্মী। ইরাকে নিহত ৯৬ জন, কুর্দিস্তান অঞ্চলে ১৩ জন।


ইসরাইলে প্রাণ গেছে ১৯ বেসামরিক নাগরিকের। আর দক্ষিণ লেবাননে নিহত তাদের ৪ সেনা। আর পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও সহিংসতায় নিহত অন্তত ৯ ফিলিস্তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রেরও নিহত হয়েছে ১৩ সেনাসদস্য।

ইরানের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলেও প্রাণ হারিয়েছেন, বাংলাদেশীসহ ৩০ জনের বেশি মানুষ। যাদের মধ্যে অনেকেই অভিবাসী শ্রমিক।

 

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর