ঈদযাত্রায় অব্যবস্থাপনা স্বীকার সেতুমন্ত্রীর, ঢেলে সাজানোর প্রতিশ্রুতি

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নিজস্ব মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর পূর্বাচলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবছর নাড়ির টানে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এবারের ঈদুল ফিতরে সড়ক ও রেলপথে মোট ৩৯৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে মূল কারণ হিসেবে যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে।

সড়ক মন্ত্রী জানান, এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। এসময় তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ লক্ষাধিক বৃক্ষরোপণের ঘোষণা দেন।

বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল সরকারি উদ্যোগ নয়, বরং ব্যক্তিগত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর