কাজাখস্তান থেকে কম দামে ডিজেল আমদানির প্রস্তাব পেয়েছে সরকার

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানির প্রস্তাব পেয়েছে সরকার। প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলার দরে প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করার আগ্রহ দেখিয়েছে দেশটি।

আজ বুধবার (১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

যুগ্মসচিব জানান, জ্বালানি তেল আমদানির বিষয়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রস্তাব আসছে। এর মধ্যে কাজাখস্তানের এই প্রস্তাবটি বেশ ইতিবাচক।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে জ্বালানি তেলের প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৬ ডলারে ডিজেল আমদানির একটি প্রস্তাব আমাদের হাতে আছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তায় পেলে তেল কিনতে আমাদের কোনো অসুবিধা নেই।

তবে প্রস্তাব পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন, শুধু প্রস্তাব পেলেই হবে না, আমদানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলোও খতিয়ে দেখতে হবে। দেশটি প্রায় ১ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করতে পারবে বলে আমাদের জানিয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে তেলের উৎস নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কাজাখস্তানের এই প্রস্তাবটি কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক কি না, তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা এবং পরিবহণ খরচ বিবেচনায় নিয়ে চূড়ান্ত চুক্তির দিকে এগোতে চায় সংশ্লিষ্ট বিভাগ।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ।
মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর