হয় টিকা নয়তো প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা: বাইডেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৪২ এএম

এবার করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। টিকা ও করোনা পরীক্ষা নিয়ে নতুন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বড় বড় প্রতিষ্ঠানের কর্মীদের করোনার টিকা নিতে হবে, অথবা প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের দুই ডোজ টিকা নিয়েছেন ৬৪ শতাংশ মানুষ। আর প্রথম ডোজ টিকা পেয়েছেন ৭৫ শতাংশ মানুষ। 

দেশটিতে অনেক সংখ্যক মানুষ করোনার টিকা নিলেও সংক্রমণ আবার বাড়তে থাকায় চাপের মুখে আছে বাইডেন সরকার। আর এ কারণেই টিকা নিয়ে কঠোর অবস্থানে বাইডেন। ফেডারেল কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন মার্কিন শ্রম দপ্তরকে নির্দেশ দেন, শতাধিক কর্মী আছেন এমন কোম্পানিগুলোতে অবশ্যই কর্মীদের করোনার টিকা দিতে হবে। তাছাড়া করোনা হয়নি এটা প্রমাণ করতে প্রতি সপ্তাহে একবার করে করোনার পরীক্ষা করতে হবে। ফেডারেল কর্মীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

বাইডেন বলেছেন, টিকার এ আদেশ স্বাধীনতা বা ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি এখন বাধ্যতামূলক পছন্দ হিসেবে দেখতে হবে। যারা টিকা নেননি, তাদের টিকা বাধ্যতামূলক করার জন্য প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতার পুরো শক্তি ব্যবহার করেছেন। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন নির্দেশ মানবে না, তারা জরিমানার সম্মুখীনও হতে পারে।

বাইডেনের এ নির্দেশের ফলে দেশটির আট কোটি কর্মীর ওপর প্রভাব ফেলবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন: বাংলাদেশকে ২০টি নৌযান উপহার দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধিকাংশ নাগরিক ভ্যাকসিনের আওতায় আসার পরও করোনার প্রভাবে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যু। ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক লাখ ৬০ হাজার ৭৪৮ জন। আগেরদিন শনাক্ত ছিল এক লাখ ৫৭ হাজার ৮২৭ জন এবং মৃত্যু ছিলো  এক হাজার ৭৬৭ জন।

দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৫৪৭ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর