মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর পর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী নুরুল হক ‍নুর। 

সন্ধ্যা সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে পৌঁছায় তারেক আলীর মরদেহবাহী কফিন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান সরকার সংশ্লিষ্টরা। জানান, প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে সরকার।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বাড়তি একমাস ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেসব দেশের সঙ্গেও যোগাযোগ করছে মন্ত্রণালয়। 

এর আগে বৃহস্পতিবার মানামায় তারেক আলীর জানাজায় অংশ নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর গেলো ২ মার্চ বাহরাইনে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসময় ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে তারেক আলী নিহত হন। তার বাড়ি চট্টগ্রামে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের মরদেহ দেশে পৌঁছেছে। 

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর