সংস্কার নিয়ে আন্দোলনে ড. ইউনুসকে পাশে চান নাহিদ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই অন্তর্বর্তী সরকার এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকার এক ধরনের 'ইঞ্জিনিয়ারিং' বা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা অর্পণ করে চলে গেছে। তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে থাকলেও বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবে জনগণের সমর্থন তাদের সাথে নেই। এছাড়া, বিগত ১৬ বছরে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি জনগণের আস্থার ঘাটতি ছিল বলেও তিনি দাবি করেন।

সংস্কার প্রক্রিয়ায় স্থবিরতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম সরাসরি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা ভাবছেন কাজ শেষে নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন, তা হবে না। জনগণের রক্তের ওপর দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। যদি তারা অর্জন ধরে রাখতে না পারে, তবে তাদেরও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের উপদেষ্টাদেরও এ বিষয়ে নীরবতা ভেঙে মুখ খোলার তাগিদ দেন তিনি।


আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবে সেই ঐক্যের অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি মনে করেন, জনগণের আস্থা ছাড়া সরকার কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারবে না।

সংসদে বর্তমান সংকটগুলোর কার্যকর সমাধান না পাওয়ায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন এনসিপি প্রধান। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বর্তমান অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে পরিণত করার দাবি পুনর্ব্যক্ত করেন। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত সংলাপ ও সমঝোতার আহ্বান জানান।

এর আগে গত ২৯ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন নাহিদ ইসলাম। শনিবার বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা।

এআরএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর