র‍্যাবের প্রয়োজন আছে, বিলুপ্তির বিষয়টি সরকারের বিবেচনা: মহাপরিচালক

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৫ এপ্রিল) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আমাদের কাজ র‍্যাবকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। যেকোনো বিষয়ে বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত করা হয়। র‍্যাবের অপকর্ম কমে এসেছে এবং এই বাহিনীকে সঠিক পথে পরিচালনা করতে সরকারের নির্দেশনা রয়েছে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে র‍্যাবের ভূমিকা তুলে ধরে তিনি জানান, দেশে জঙ্গি বা সন্ত্রাসবাদ থাকলে তা নির্মূল করতে র‍্যাব সক্ষম এবং এ নিয়ে কাজ চলছে।

এছাড়া কিশোর গ্যাং নির্মূলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

র‍্যাবের সাম্প্রতিক সাফল্যের তথ্য তুলে ধরে মহাপরিচালক জানান, গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এসব ঘটনায় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় গত ৯ মার্চ ২০ জনকে গ্রেপ্তার ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ওপর অতীতে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে আহসান হাবীব পলাশ বলেন, র‍্যাবের স্যাংশন (নিষেধাজ্ঞা) পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিলো। তবে ভালো কাজের মাধ্যমে সামনে এই সমস্যা আর থাকবে না।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম ও পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএ। নতুন নাম ও পোশাকের পাশাপাশি এর কার্যক্রমও শুরু হবে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর