ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ এপ্রিল) দিনভর অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোট ১ হাজার ৭৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে, যার সংখ্যা ৪৬১টি। এরপর মিরপুর বিভাগে ২৮৯টি এবং ওয়ারী বিভাগে ২৩২টি মামলা করা হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে উত্তরায় ২১০টি, তেজগাঁওয়ে ২০৮টি, লালবাগে ১৬৪টি, গুলশানে ১২৫টি এবং রমনা বিভাগে ১০১টি মামলা নথিভুক্ত হয়েছে।

অভিযান চলাকালে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৩৮৪টি গাড়ি ডাম্পিং এবং ১৪০টি গাড়ি রেকার করা হয়েছে। মামলার তালিকায় রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং বিপুল সংখ্যক মোটরসাইকেল।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর