ঠিকাদারের কোপে কলেজছাত্রী নিহত, মা ও দুই ভাইবোন হাসপাতালে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

ঢাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত, এক শিশু ও নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে হামলাকারীকে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে যাত্রাবাড়ীর ভাঙা প্রেসের সামাদ মেম্বারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম দিয়া মনি নবনী (২০)। ওই বাড়ির বাসিন্দা নবু উল্লাহর মেয়ে নবনী বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- দিয়ার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) ও ছেলে মোয়াজ (১৫)

এই ঘটনায় হামলাকারী ঠিকাদার আবু মুসাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর চারটা ৫৫ মিনিটে চিকিৎসক দিয়া মনিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল জানান, আবু মুসা গত কয়েক বছর ধরে ওই পরিবারের ১০ তলা ভবন নির্মাণের ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। কাজের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে নবু উল্লাহর পরিবারের সঙ্গে তার ঝগড়া চলছিলো। এর জের ধরেই দিবাগত রাতে আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং হামলাকারী আবু মুসাকে আটকে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সময় গৃহকর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না। ছোট সন্তান অসুস্থ থাকায় তিনি হাসপাতালে অবস্থান করছিলেন। সামাদ মেম্বার ছিলেন নিহত দিয়া মনির শ্বশুর।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দিয়া মনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। হামলাকারী আবু মুসা নিজেও সামান্য আহত হওয়ায় তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর