দক্ষিণ এশিয়ায় কমলেও বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৩ পিএম

গেলো এক মাসে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কমেছে করোনা সংক্রমণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে কমছে সংক্রমণ। গত কয়েকদিনে বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এ অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারতেও দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৩০ হাজারের ঘরে। গত ৭ মে ভারতে একদিনে দেশটিতে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিলো।  

দক্ষিণ এশিয়ায় করোনা কিছুটা ধীর গতিতে চললেও, এ ভাইরাসে এখনো বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। 

image


শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪৬ লাখ ৩১ হাজার ৪০৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৪৭ লাখ আট হাজার ৫১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৭৬৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন চার কোটি ১৭ লাখ ৪১ হাজার ৬৯৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৭ হাজার ১৭ জনের।

সংক্রমণ কমলেও এখনো বিশ্বে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দেশটির তিন কোটি ৩২ লাখ আট হাজার ৩৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চার লাখ ৪২ হাজার ৩৫০ জনের।

image


মোট দুই কোটি নয় লাখ ৭৪ হাজার আটশ' ৫০ জনের সংক্রমণ নিয়ে, আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ৯৮৮ জন।

আরও পড়ুন: সংক্রমণ বাড়লে আবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

মোট ৭১ লাখ ২১ হাজার ৫১৬ জন আক্রান্ত নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক লাখ ৯১ হাজার ৯৬১ জন।

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ তম।


একাত্তর/আরবিএস  

ইরানের শত্রুরা পরাধীনতা ও অপমানের যে পুরনো অধ্যায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ...
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর