‎এনসিপি ছাড়লেন দ্যুতি, নতুন কমিটিতে নাম দেখে বিস্ময়

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। 

শনিবার (১৮ এপ্রিল) দলটির কেন্দ্রীয় আহবায়ক বরাবর পাঠানো এক লিখিত চিঠিতে তিনি প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দ্যুতি অরণ্য চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে এনসিপির দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। তবে আজ ১৮ এপ্রিল ঘোষিত এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। নতুন কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান। এই ঘটনা জানার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে দ্যুতি অরণ্য চৌধুরী উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির সঙ্গে বর্তমান কার্যক্রমের অমিল দেখা দেওয়ায় তার পক্ষে আর এনসিপিতে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, ভবিষ্যতে স্বাধীনভাবে দেশ ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান প্রীতি। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিলো। তবে পরবর্তীতে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন মাওলানা রফিকুল ইসলাম খাঁনের পক্ষে যাওয়ায় তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর