সাইবার অপরাধ মোকাবিলায় আলাদা ইউনিট গঠনের উদ্যোগ পুলিশের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম

ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে একটি পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) আইজিপির সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে আগামী পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয় বলে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান।

তিনি আরও জানান, ব্যাংকসংক্রান্ত আর্থিক অপরাধের পাশাপাশি তরুণী ও মেয়েরা বড় ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজন কিশোরী ও তরুণীর মধ্যে তিনজন সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। কিন্তু সামাজিক মান সম্মানের ভয়ে প্রায় ৮৯ শতাংশ ভুক্তভোগী অভিযোগ করতে চান না। আর যারা অভিযোগ করেন, তাদের মধ্যে ৭২ শতাংশ মামলাই অপর্যাপ্ত প্রমাণের কারণে অমীমাংসিত বা খারিজ হয়ে যায়।

গত পাঁচ বছরে তথ্য ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২, যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ ও ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর অধীনে মোট ৪ হাজার ৭৯৪টি মামলা হয়েছে। কিন্তু পৃথক সাইবার ইউনিট না থাকায় এসব মামলার সঠিক তদন্ত ও নিষ্পত্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ বলছে, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা দ্রুত বাড়ায় অপরাধীরা আইসিটি ব্যবহার করে টাকা চুরির সুযোগ পাচ্ছে। অনলাইন বুলিং, নাবালিকাদের ব্যবহার করে পর্ন ছড়ানো, ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরি, হুমকি দেওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানোও বড় সাইবার অপরাধ।

গত কয়েক বছরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও জাতীয় স্বার্থবিরোধী প্রচারণা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধের সঙ্গে চরিত্রহনন, চাঁদাবাজি ও নানা ধরনের ডিজিটাল প্রতারণাও জড়িত।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই সব কারণে বাংলাদেশে সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা জরুরি বলে আমরা মনে করছি। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ শরিয়াত উল্লাহ বাসসকে বলেন, সাইবার অপরাপর অত্যন্ত জটিল অপরাধ, যার জন্য প্রশিক্ষিত কর্মীসহ পৃথক ইউনিট প্রয়োজন। বর্তমানে সাইবার অপরাধ মোকাবেলার প্রধান দায়িত্ব পালন করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরবিএস
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সোশ্যাল মিডিয়া  ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে।
সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর