বিল গেটসের সেই ঝটিকা সফর ছিল তারেক রহমানের আমন্ত্রণে: প্রেস সচিব

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়েই, সে সময় বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব কথা জানান। বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করে।

সংলাপে প্রেস সচিব উল্লেখ করেন, ২০০৪ সালে তারেক রহমান যুক্তরাষ্ট্রে থাকাকালীন বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের প্রেক্ষিতেই বিল গেটস বাংলাদেশে আসেন, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতে বড় মাইলফলক হিসেবে বিবেচিত।


তথ্যপ্রযুক্তির প্রসারের পাশাপাশি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর জোর দিয়ে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সব সময় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু ইদানীং অনলাইনে কিছু রাজনৈতিক সমালোচনার ভাষা ও গালিগালাজ বাকস্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, গালিগালাজ কখনও বাকস্বাধীনতা হতে পারে না।

উক্ত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিআইএসএ সভাপতি ফয়সাল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

নীতি সংলাপে দেশের সাইবার সুরক্ষা এবং ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আইসিটি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারকরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও নিরাপদ ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই অনুষ্ঠানে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর