উদ্বিগ্ন অভিভাবকদের ভিড়ে ঝুঁকিতে স্বাস্থ্যবিধি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম

দেড় বছর পর বাজলো স্কুলের ঘণ্টা। স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে দিয়েই খুললো স্কুলের গেট। উদগ্রীব শিশু-কিশোররাও হাজির ক্লাসের অনেক আগেই। 

তবে, শিক্ষার্থী-শিক্ষকদের করোনা ঝুঁকি রোধ করে স্কুল চালানোর প্রাণান্ত চেষ্টা মাঝে মধ্যেই পণ্ড করেছেন স্বাস্থ্যবিধি না মানা অভিভাবকরা। 

ভিকারুননিসা নূন স্কুলে ৯ মাস আগেই প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল কাজী তাওহিদা। কিন্তু স্কুল-ক্লাসরুম দেখতে কেমন, এতোদিন তা চোখেই দেখেনি এই ক্ষুদে শিক্ষার্থী।

করোনাকালে অনলাইন থেকে বেরিয়ে মুখোমুখি ক্লাস করতে পারার আনন্দে উদ্বেল, ঢাকা নগরীর এমন অনেক হাজারো শিশুই।

স্কুলে অবশ্য রীতিমত স্বাস্থ্যবিধির কড়াকড়ি। গেট দিয়ে ঢুকলেই আগে হাতে স্যানিটাইজার মাখতে হচ্ছে। মাপা হচ্ছে তাপমাত্রা ও। 

দূরত্ব মেপে সারিবেঁধে ঢুকতে হচ্ছে ক্লাসে। স্কুলের মেঝে জীবাণুনাশক দিয়ে মোছা হচ্ছে কিছুক্ষণ পরপরই। আছে হাত ধোয়ার ব্যবস্থাও। 

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণ ম্যাজিক নয়, কাজের ফল: স্বাস্থ্যমন্ত্রী

তবে স্কুলের উপর ভরসা করেই বসে থাকেননি অভিভাবকরা। বাচ্চাদের সঙ্গে দিয়ে দিয়েছেন বাড়তি মাস্ক আর স্যানিটাইজার।

তবে সবচেয়ে বেশি যাদের স্বাস্থ্যবিধি মানার কথা ছিলো, সেই অভিভাবকরাই মানেন না নিয়ম। স্বাস্থ্যবিধি ভুলে স্কুলগেটে ভিড় করে বাড়াচ্ছেন নিজের এবং সন্তানদের করোনা ঝুঁকি।

সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে অবশ্য এসব ঝামেলা এড়াতে অভিভাবক ঢোকাই বন্ধ। সবকটি স্কুলেই পোশাকের নিয়ম ছিলো শিথিল।

তবে আবেগের উচ্ছ্বাসে যাতে শিক্ষার্থীরা জড়িয়ে ধরে কিংবা সামাজিক দূরত্ব ভুলে না যায় সেটি নিশ্চিতে ছিলো কড়া নজরদারি।


একাত্তর/এসজে
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর