জেলায় জেলায় উচ্ছ্বাস, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম

টানা ১৭ মাস ২৬ দিন বন্ধের পর আজ খুলছে দেশের সব স্কুল ও কলেজ। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে উৎসবের আমেজ। শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন।

বিভিন্ন জেলা থেকে একাত্তর প্রতিনিধিরা জানিয়েছেন, রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে স্কুল-কলেজ ও মাদরাসা প্রাঙ্গণ।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে সংবাদদাতা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সেই সাথে আনন্দ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। দীর্ঘদিন পর প্রিয় সন্তানের নিয়ে স্কুলে কলেজে এসেছে অভিভাবকরা।

image


এদিন সচেতনতা ছিল চোখে পড়ার মত। মুখে মাস্ক পরে সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীদের। আসার পর ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। তবে, শারীরিক দূরত্ব বজায় রেখে স্কুলে প্রবেশের বাধ্য-বাধকতা থাকায় শ্রেণীকক্ষে ঢুকতে অনেক সময় লাগে। যে কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করতে পারেনি অধিকাংশ প্রতিষ্ঠান।

image


ভিন্ন দৃশ্য লক্ষ্য করা যায় লক্ষ্মীপুরে। সংবাদদাতা সরেজমিনে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘুরে জানান, অনেক শিক্ষার্থী তাদের সহপাঠীদের চিনতে পারেননি। এমনকি দেড় বছর আগে দেখা শিক্ষকও তাদের কাছে নতুন মুখ!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে স্কুল-কলেজ ও মাদরাসাগুলো। সারা দেশের ন্যায় এ উপজেলাতেও স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়।

image


রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হাত ধোয়ার বেসিনসহ সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিত করা হয়। আজ থেকে নগরের ২১৮টিসহ বিভাগের আট জেলায় সাড়ে ৬ হাজার স্কুল-কলেজ ও মাদ্রাসায় পাঠদান শুরু হয়েছে।

বগুড়ার বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীরাও ফিরেছে তাদের চিরচেনা শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র পাঠদানের ব্যবস্থা করা হয়।

সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে। সকালে নগরীর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে কার্যক্রম।

image


আরও পড়ুন: উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী, খানিক উৎকণ্ঠায় অভিভাবক

খুলনার ১১৫৯টি প্রাইমারি স্কুল ৭৩টি কলেজ, ৪২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি মাদ্রাসায় আজ থেকে পাঠদান শুরু হয়েছে।

এছাড়া আনন্দঘন পরিবেশে নতুন উদ্যমে আরও পাঠদান শুরু হয়েছে নড়াইল, পঞ্চগড়, মৌলভীবাজার, বরিশালসহ অন্যান্য জেলায়।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর