নিউইয়র্কে বিশ্বকাপ জমাতে মাঠে নামলেন মেয়র মামদানি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউইয়র্ক সিটিতে ধারাবাহিক কিছু জমকালো ও ফ্রি ইভেন্টের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুলের উপস্থিতিতে তিনি জানান, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার ব্যয়বহুল টিকিটের দাম যাদের নাগালের বাইরে, তাদের জন্যই সিটির পাঁচ এলাকায় এই বিশেষ উৎসবের আয়োজন করা হচ্ছে।


মেয়র মামদানি নিজে একজন ফুটবল অনুরাগী হিসেবে উল্লেখ করেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই আসর উপভোগ করতে গিয়ে কোনো ভক্তকে যেন নিজের সঞ্চয় খরচ করতে না হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে ম্যানহাটনের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের পাশের একটি শপিং সেন্টার এবং স্টেটেন আইল্যান্ডের একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে বড় পর্দায় ম্যাচ প্রদর্শন এবং উৎসবের আয়োজন করা হবে। তবে নিউ জার্সির হ্যারিসনে স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে আয়োজিত ফ্যান ইভেন্টে প্রবেশের জন্য ১০ ডলার ফি দিতে হবে।

বিশ্বকাপের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে সেখান থেকে খেলা দেখে নিউইয়র্কে ফিরতে দর্শকদের পকেটে বেশ বড় টান পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবহন কর্মকর্তাদের তথ্যমতে, ম্যানহাটনের পেন স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত মাত্র ১৫ মিনিটের যাতায়াতের জন্য প্রতিটি ম্যাচে রাউন্ড-ট্রিপ ট্রেনের ভাড়া গুণতে হবে প্রায় ১৫০ ডলার। সাধারণ সময়ে এই পথের নিয়মিত ভাড়া ১২.৯০ ডলার হলেও বিশ্বকাপের সময় তা প্রায় ১২ গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া স্টেডিয়ামে পার্কিং সুবিধা না থাকায় কর্তৃপক্ষ ধারণা করছে, প্রতিটি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক গণপরিবহন ব্যবহার করবেন।


মেটলাইফ স্টেডিয়ামটি এনএফএল-এর নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস-এর হোম গ্রাউন্ড। আসন্ন টুর্নামেন্টে এই মাঠে ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ জুন থেকে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর গ্রুপ পর্বের লড়াই শুরু হবে। মেয়রের এই নতুন উদ্যোগের ফলে যারা চড়া মূল্যের যাতায়াত ভাড়া বা টিকিটের কারণে স্টেডিয়ামে যেতে পারবেন না, তারা নিউইয়র্ক সিটির এই বড় পর্দার উৎসবের মাধ্যমেই বিশ্বকাপের পূর্ণ স্বাদ নিতে পারবেন।

সূত্র: আল জাজিরা

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর