মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

আগামী মে মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। খবর বাসসের। 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ মূল্য আগামী মে মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ মে থেকেও বলবৎ থাকবে।

এর আগে গেলো ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এর প্রতিবাদে বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য অতি গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। 

এরপর থেকেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা দেখা দেয়। বাংলাদেশের বাজারেও এর ব্যাপক প্রভাব পড়ে। পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল নিতে লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। দেড় মাসের বেশি সময় এই অবস্থা চলার পর ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়, মানুষের ভোগান্তিও কমে আসে।

আরবিএস
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর