সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:০৭ পিএম

‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রতিশ্রুতি দিয়েছেন যে, কোনো গণমাধ্যমকেই সরকার হস্তক্ষেপ করার উদ্দেশে ফোন দেবে না।

রোববার (৩ মে) সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে এক র‍্যালির উদ্বোধনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে তথ্য ভবনে বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালির উদ্বোধনীতে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিলো, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তথ্য মন্ত্রণালয় এখন তা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, সরকার চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চায়।

তথ্য ভবনের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের অনেক সরকারের সময়ে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমকে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী মনে করে।

গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ‘কৌশলগত পরিকল্পনা’ গঠন করছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া এবং যেকোনো গণমাধ্যমকে ‘ফ্যাক্ট চেকিং মেকানিজম’ বা তথ্য যাচাই ব্যবস্থার আওতায় নিয়ে আসার কাজ চলছে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সাংবাদিকতার বিভিন্ন অন্তরায় ও তা থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সমুন্নত রাখতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

একাত্তর/এসি
ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবিলায় জ্ঞান, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও...
একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ...
দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 
টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মনগড়া টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নয়, টেলিভিশনের প্রকৃত অবস্থান জানানোর...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর