সাংবাদিকতার আড়ালের অপরাধ থেকে মুক্তির উপায় নেই: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০২৬, ০২:৪৬ পিএম

অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেছেন, সাংবাদিকতার আড়ালে অপরাধ করে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই।

সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশে যেমন ফ্যাসিবাদের বিপক্ষে সাংবাদিকতা ছিলো, তেমনি ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরির সাংবাদিকতাও ছিলো। অনেকে সাংবাদিকতার পরিচয়ে স্বাধীনতার চেতনা কিংবা ধর্মের ব্যবসা করেছেন। তবে মনে রাখতে হবে, সাংবাদিক পরিচয় কোনো অপরাধীর রক্ষাকবচ হতে পারে না।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, মূল্যবোধের ঘাটতির কারণে একজন শাসক দেশকে কোথায় নিয়ে যায়, তা আমরা দেখেছি। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই বর্তমান প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। বিগত সময়ে সাংবাদিকতাকে যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, সেটি এখন গবেষণার দাবি রাখে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘ভারতের 'গদিমিডিয়া’ এক বিষয়, আর জনগণের পক্ষের সাংবাদিকতা সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের লক্ষ্য দেশে সুস্থ ও জনবান্ধব সাংবাদিকতা নিশ্চিত করা।

তথ্যমন্ত্রী আরও বলেন যে, মূল্যবোধের যে অবক্ষয় শাসকরা তৈরি করেছিলেন, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সংশ্লিষ্ট অপরাধীদের প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর