হরমুজ প্রণালীতে উত্তজেনা তুঙ্গে, মুখোমুখি ইরান ও আমেরিকা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:০৮ পিএম

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অভিযানের পরিপ্রেক্ষিতে ইরান সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে।

সোমবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী যদি এই কৌশলগত জলসীমায় প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে।


প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, প্রণালীতে আটকে পড়া দেশগুলোর অনুরোধে তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক একটি অভিযান শুরু করছেন। ট্রাম্পের মতে, সেখানে আটকে থাকা জাহাজগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির স্বার্থে যুক্তরাষ্ট্র এসব জাহাজকে নিরাপদ পথে বের করে আনবে। তবে কোনো পক্ষ যদি এই উদ্ধার অভিযানে বাধা দেয়, তবে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানের সহায়তায় ১৫ হাজার সেনা সদস্য, ১০০টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন মোতায়েন করা হবে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার একে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য একটি ‘প্রতিরক্ষামূলক মিশন’ হিসেবে অভিহিত করেছেন।


ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি এক বিবৃতিতে বলেছেন, যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের আক্রমণ করা হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেল ট্যাঙ্কার এই জলসীমায় চলাচল করতে পারবে না।

বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তেহরানের রাজনৈতিক ও সামরিক মহলের দাবি, যুদ্ধের কারণে পারস্য উপসাগরের সমীকরণ বদলে গেছে এবং এই জলপথের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে ইরানের হাতে।


গত দু’মাস ধরে ইরান হরমুজ দিয়ে নিজস্ব জাহাজ ছাড়া প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি দাম আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি ৩ ডলার থেকে বেড়ে ৪.৪৪ ডলারে দাঁড়িয়েছে, যা দেশটিতে মুদ্রাস্ফীতিকে আরও উসকে দিচ্ছে। ট্রাম্প এর আগে অবরোধকে ‘বোমাবর্ষণের চেয়ে কার্যকর’ বললেও এখন অভ্যন্তরীণ চাপে কৌশল বদলাতে বাধ্য হচ্ছেন।

প্রাক্তন মার্কিন নৌ-কর্মকর্তা হারলান উলম্যান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে, ট্রাম্পের এই পরিকল্পনা এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

ইরানের কাছে প্রচুর পরিমাণ ড্রোন ও ছোট যুদ্ধযান রয়েছে যা মার্কিন নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি কোনো একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়, তবে যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করতে বাধ্য হবে, যার ফলে পুরো অঞ্চলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়তে পারে।

 

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর