অসুস্থ গরু দেখার ছুতোয় অপহরণ, সেই চিকিৎসক উদ্ধার, আটক তিন

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:২০ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের নিতাই পরমান্যের ছেলে।

তার পরিবার জানিয়েছে, সকাল ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল থেকে একটি জেলে নৌকায় করে তাকে মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে মোটরসাইকেলে করে সকাল সাড়ে ১০টায় তাকে সুন্দরবন বাজারে ফিরিয়ে আনা হয়।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ গরু দেখার কথা বলে অনিমেষকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনী উদ্ধার অভিযানে নামলে সকালে অপহরণকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।

এদিকে অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মীরগাং এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—একই এলাকার নজরুল গাজীর ছেলে মাহমুদুল হাসান ডন, সুজা উদ্দিন গাজীর ছেলে জব্বার এবং নেছার আলী গাজীর ছেলে শাহিনুর গাজী।

পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর