সড়ক-মহাসড়ক ও রেললাইনের কাছে কোনো হাট বসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

সারাদেশে কুরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে নিষ্কাশন/পরিষ্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহাসড়কের ওপরে কোনো পশুর হাট বসবে না।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আযহার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক ও রেললাইনের কাছাকাছি জায়গায় কোনো হাট বসবে না। পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাতায়াতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার আছে সেগুলো সচল করা হবে। 

তিনি আরও বলেন, সড়কের পাশে-নিকটবর্তী জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সাতদিন আগে থেকেই আগাম প্রস্তুতি রাখা হবে। 

এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী সাতদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনা দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি আরও বলেন, সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড ও মাইকিং করা হবে, যাত্রীদের উঠানামায় ত্রুটি হলে সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স বাতিল করা হবে। 

অন্যদিকে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণে সব ধরনের সহায়তা করবে সরকার। এক্ষেত্রে প্রথম সাতদিন ঢাকায় কোনো চামড়া আসবে না। পরে পর্যায়ক্রমে ঢাকায় চামড়া আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

আরবিএস
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর