হংজু শহরের রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ‘রোবট পুলিশ’

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:২৫ এএম

শ্রমিক দিবসের ছুটিতে যখন সবাই বিশ্রামে, তখন চীনের হংজু শহরের রাস্তায় ডিউটি করেছে একদল রোবট পুলিশ। চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো ট্রাফিক সামলাতে নামানো হয়েছে ১৫ সদস্যের রোবট স্কোয়াড। যারা কোনো বিরতি ছাড়াই মে দিবসের বিশাল ভিড় সামাল দিয়েছে।

ট্রাফিক পুলিশ নয়, রাস্তার মোড়ে মোড়ে রোবটের ইশারায় থেমে যাচ্ছে যানবাহন। যান্ত্রিক চোখে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে সড়কের আইন পালনে। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও, এদের সেন্সর ফাঁকি দেয়া অসম্ভব।

মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট। এই রোবট স্কোয়াডের একেকটি সদস্য আলাদা আলাদা কাজে পারদর্শী। কোনোটি সিগনাল অমান্যকারীকে ধরছে, আবার কোনোটি পথচারীর ভিড় সামলাতে ব্যস্ত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, অসংখ্য মানুষ আমাদের কাছে দিকনির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা নীতি এবং পর্যটন এলাকায় প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানতে চান। এই রোবটগুলো এখন এ ধরনের প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারে। এগুলো মোতায়েন করার ফলে, আমরা সীমিত জনবলকে ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত এবং অন্যান্য কাজে নিয়োজিত করতে পারছি। 

তারা আরও জানান, বাস্তব ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ দেখতে পাওয়াটা আমার কাছে দারুণ ব্যাপার বলে মনে হয়। রোবটগুলো এখন খুব দ্রুত উন্নত হচ্ছে, এবং চীনের প্রযুক্তিও দ্রুত এগিয়ে যাচ্ছে, এটা সামাজিক অগ্রগতিরই একটি লক্ষণ।

এই বিশেষ পুলিশ স্কোয়াডের রোবটগুলো ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত। পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী এরা নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে।

রোবটের দলটির কারিগরি বিশেষত্ব এদের ‘হিউম্যান-মেশিন সিনার্জি’ বা মানুষ ও যন্ত্রের সমন্বিত কর্মপদ্ধতি। যেখানে সাধারণ পুলিশ কর্মকর্তাদের সক্ষমতার সাথে এই রোবটগুলোর যান্ত্রিক নিখুঁত দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে।

আরবিএস
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর