সাইবার নিরাপত্তা নিশ্চিতে ইউনেস্কোকে পাশে চান ডেপুটি স্পিকার

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:১৭ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাতের সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না। এ সমস্যা মোকাবিলায় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর তিনি বিশেষ জোর দেন।

ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশের শিশুরা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে সাইবার অপরাধ প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়ন, তথ্যের সঠিকতা যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্য প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্যরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আরবিএস
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
বাংলাদেশে পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর