নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২৬, ০২:২৪ পিএম

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে একটি ‘নতুন যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে এটি এখন আর কেবল কোনো দলের ইশতেহার নয়, বরং দেশের সাধারণ মানুষের ইশতেহারে পরিণত হয়েছে।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সারাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড়ো কোনো সাংগঠনিক বৈঠক।

বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ‘চেইন অব কমান্ড’ শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্বৈরাচারী আমলে ভিন্নমত দমনে যে নির্যাতন-নিপীড়নের সংস্কৃতি গড়ে উঠেছিলো, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। দেশের নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম লক্ষ্য।

সরকারকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইশতেহার বাস্তবায়নের এই যুদ্ধে আপনাদের শামিল হতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন এ প্রসঙ্গে বলেন, জনগণের চাহিদা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল উদ্দেশ্য। গণতান্ত্রিকভাবে গঠিত এই সরকারকে সাংগঠনিকভাবে বিএনপি কীভাবে সহায়তা করবে, সেই লক্ষ্যেই আজকের এই সভা। এর মাধ্যমে কেন্দ্র ও তৃণমূলের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা হচ্ছে।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় রেখে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট দিকনির্দেশনা পেয়েছি। আমরা সেই অনুযায়ী সামনে এগিয়ে যাবো।

শনিবার বেলা ১২টার পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তৃণমূলের নেতারা তাকে অভ্যর্থনা জানান। সভায় সারাদেশ থেকে আসা সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তাদের মতামত তুলে ধরেন।

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর