স্বাধীনতার রক্ষক হোন, শোষকের অস্ত্র নয়: পুলিশকে প্রধানমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ১১:৩৬ এএম

পুলিশ বাহিনীকে দলীয় বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করার অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুলিশকে হতে হবে স্বাধীনতার রক্ষক, কোনো শোষকের অস্ত্র নয়। 

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে শুরু হওয়া চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশ বাহিনীকে নতুন করে শপথ নেওয়ার আহবান জানিয়ে বলেন, কোনো স্বৈরাচার যেন আর পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই শপথ নিতে হবে। যে স্বাধীনতা অর্জনের জন্য পুলিশ সদস্যরা আত্মাহুতি দিয়েছিলেন, সেই স্বাধীনতা রক্ষা করাই আপনাদের প্রধান কাজ। আর কোনো ফ্যাসিবাদ যেন আপনাদের জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে না পারে।

জনগণের সঙ্গে পুলিশের আচরণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। এই নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের বড়ো দায়িত্ব। কেবল বিদেশের মাটিতে নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশকে সর্বোচ্চ মানবিক আচরণ করতে হবে।

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের স্মৃতিবিজড়িত রাজারবাগের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তারেক রহমান বলেন, এই প্রাঙ্গণের প্রতিটি ইট পুলিশ সদস্যদের সাহস ও দেশপ্রেমের সাক্ষ্য দেয়। সেই বীরত্বের উত্তরসূরি হিসেবে পুলিশকে জনগণের আস্থার প্রতীকে পরিণত হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী ১৩ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের পুলিশ সপ্তাহ পালিত হবে।

একাত্তর/এসি
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর